ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সংরক্ষিত আসনে মনোনয়ন পেতে ইতোমধ্যে নারী নেত্রীরা দৌড়ঝাপ শুরু করেছেন। জাতীয় সংসদের ৩০০ আসনের মতোই নবীন-প্রবীণ সমন্বয়ে সংরক্ষিত নারী আসনেও মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য, প্রবীণ নারী নেত্রী অধ্যক্ষ রাবেয়া আলী সাড়ে তিন দশক ধরে দলের দুঃসময় ও সুসময়ে জাতীয় ও স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। নেত্রকোনার কোটায় সংসদ সদস্য হওয়ার লক্ষ্যে তিনি দলের হাই কমান্ডের দৃষ্টি আকর্ষণ করছেন।
রাজনৈতিক পরিবারে জন্ম নেওয়া রাবেয়া আলীর পিতা ছিলেন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য। তাঁর স্বামী, মরহুম আলহাজ্ব ডা. মোহাম্মদ আলী, তিনবারের সংসদ সদস্য ছিলেন। রাবেয়া আলী ১৯৬৯ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি ১৯৬৮ সালে ময়মনসিংহের মুমিনুন্নিসা উইমেন্স কলেজ ছাত্র সংসদের সাবেক সম্পাদক ছিলেন।
তার নির্বাচনী এলাকা ছিল—কলমাকান্দা, দুর্গাপুর ও পূর্বধলা। বর্তমানে তিনি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর আগে তিনি ১৯৯৪ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, তেজগাঁও শাখার সভাপতি, ১৯৯২ সালে একই শাখার সাধারণ সম্পাদক, ১৯৯০ সালে তেজগাঁও থানা বিএনপির সদস্য এবং ১৯৯৩ সালে জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
উন্নয়নমূলক কর্মকাণ্ডের ক্ষেত্রে অধ্যক্ষ রাবেয়া আলীর উল্লেখযোগ্য অবদান রয়েছে। তিনি নিজস্ব জমি ও অর্থায়নে ১৯৯৭ সালে “রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজ” প্রতিষ্ঠা করেন। পূর্বধলা থানাকে পৌরসভায় উন্নীতকরণ (বর্তমানে স্থগিত), পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২০ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ ও আধুনিক ভবন নির্মাণ, পূর্বধলা উপজেলা পরিষদ চত্বরে জেলা পরিষদ ডাক বাংলো ও অডিটোরিয়াম নির্মাণ, শ্যামগঞ্জ-বিরিশিরি সড়ক উন্নয়ন, পূর্বধলাকে বন্যামুক্ত করতে পাটরা দামপাড়া থেকে ধলামূলগাঁও পর্যন্ত বেড়িবাঁধ নির্মাণসহ একাধিক প্রকল্পে তার সম্পৃক্ততা রয়েছে।
এছাড়া জারিয়া-ঝাঞ্জাইল ও পূর্বধলা রেলস্টেশন আধুনিকীকরণ, ধোবাউড়া নিতাই নদীর ওপর রাবার ড্যাম নির্মাণ, ধোবাউড়া থেকে ময়মনসিংহ পর্যন্ত সড়ক পাকা করণ এবং দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণেও তিনি ভূমিকা রাখেন।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া পূর্বধলা ও ধোবাউড়ায় ১০১টি সেতু উদ্বোধন করেন। ২০০৪ সালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধোবাউড়ার উন্নয়ন প্রকল্প পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন।
অন্যদিকে, তার স্বামী মরহুম আলহাজ্ব ডা. মোহাম্মদ আলী নিজস্ব জমি ও অর্থায়নে ১৯৮৯ সালে “ডা. মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়” এবং ২০০২ সালে “বাড়হা দলদলা প্রাথমিক বিদ্যালয়” প্রতিষ্ঠা করেন।
দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রেক্ষাপটে সংরক্ষিত নারী আসনে অধ্যক্ষ রাবেয়া আলীর মনোনয়ন প্রসঙ্গ এখন দলীয় অঙ্গনে আলোচনার কেন্দ্রে রয়েছে।

0 মন্তব্যসমূহ